২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে নির্বাচনের ব্যাপারে আশাবাদী এরশাদ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার তাঁর বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় সাক্ষাৎ করতে এলে এরশাদ এ কথা বলেন।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিআই প্রতিনিধি দল বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেয়।

এ সময় এরশাদ বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সংস্কার, ভোটার পরিচয়পত্রসহ ক্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।”

তিনি আরো বলেন, “নির্বাচন তফসিল ঘোষণা, স্বচ্ছ ব্যালট বাক্স ও প্রশাসনিক রদবদলের কোনো বিকল্প নেই।”

এনডিআই প্রতিনিধিদলে ছিলেন, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক পিটার এম মানিকাস, ড. লিপার্ট, ডেবরা হেলি ও টেরি হোভারটার। এছাড়া এরশাদের সঙ্গে ছিলেন তাঁর আর্ন্তজাতিক উপদেষ্টা হাবিবুর রহমান।