২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী মো. সেলিমের জামিন লাভ

অবরোধ চলাকালে পুরানো ঢাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন হাজী সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বৃহস্পতিবার ম্যাজিষ্ট্রেট শফিক আনোয়ারের আদালতে হাজী মো. সেলিম সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তাঁকে অর্š—বর্তীকালীন জামিন দেওয়া হয়।

গত ৭, ৮ ও ৯ জানুয়ারি মহাজোটের অবরোধের দ্বিতীয়দিনে পুরানো ঢাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় লালবাগ থানা পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমসহ ৩৭ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত অনেকের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করে।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নূরুজ্জামান ননী, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, এ্যাডভোকেট কামরুল ইসলাম, এ্যাডভোকেট প্রাননাথ প্রমুখ।