২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ইসলামিক ঐক্য জোটের বৈঠক

পরিবর্তিত পরিস্থিতিতে কর্মপন্থা নির্ধারণ করতে ইসলামিক ঐক্য জোটের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ইসলামিক ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে বেঠক করেন।

সন্ধ্যা পৌণে ৭টা থেকে এক ঘন্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করেন। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে মিছবাহুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতিতে কি করা যায় ,কি করব তা নিয়েই আলোচনা হয়েছে।”