২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

ছাত্রদল কর্মী একরামুল হক ছুট্টুকে র‌্যাব বুধবার সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে র‌্যাব একটি এলজি উদ্ধার করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:46 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার নফহবংি২৪.পড়স -কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

তিনি জানান, ছুট্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ছুট্ট মহানগর ছাত্রদলের স্থগিতকৃত কমিটির সদস্য।