২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার রাত ৮টার দিকে সদর রোডের মর্ডান প্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনা অভিযানে ইতোমধ্যে জেলা যুবদল সভাপতি মশিউর রহমান খানসহ মোট ৯ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পটুয়াখালীর ২নং ব্রীজ বাজারের ব্যবসায়ীরা বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বুধবার সকাল-- সন্ধ্যা ধর্মঘট পালন করেছে।

বেলা ১২ টার দিকে পুলিশের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করলে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরীর ঘনিষ্ঠজন জেলা কৃষক দলের সভাপতি এসএম আব্দুর রবের তিন ছেলে জীবন, পলাশ ও সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা মোবাইলে তাদের হুমকি দেয়। এই ঘটনায় ব্যবসায়ীরা আবারও ধর্মঘট পালন করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঐ সন্ত্রাসীদের অত্যাচারে তারা অতিষ্ঠ। তাদের হাত থেকে রক্ষার জন্য এবং গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা সকাল সন্ধ্যা ধর্মঘটের ডাক দেয়।

এ ব্যাপারে পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকী জানান, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সেখানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।