২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে রদবদল

প্রশাসনের একজন যুগ্ম সচিব ও ১৬ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয়র এসব আদেশ জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এদের মধ্যে একজন যুগ্ম সচিব ও ছয়জন উপ-সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। উপ-সচিব পর্যায়ের ওএসডি কর্মকর্তাদের মধ্যে ছয়জনকে পদায়ন করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম সচিব একেএম মানজারুল ইসলাম এবং উপ-সচিব আবু সৈয়দ মোহা. শাহেন রেজা, আব্দুল হামিদ, জাবেদ মোস্তফাকে ওএসডি করা হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব সুলতানা আফরোজকে একই সঙ্গে ওএসডি ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে সংযুক্তি দেয়া হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক সিতারা রওশন জাহান এবং পেটেন্ট, ডিজাইন এন্ড ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক এএসএম হানিফউদ্দিন সরকারকে ওএসডি করা হয়েছে।

ওএসডি উপ-সচিবদের মধ্যে মোশারফ হোসেনকে অর্থ বিভাগের উপসচিব, সালমা নাসরিনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক, এবিএম জাকির হোসেনকে বিআরডিবির পল্লী প্রগতি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও হাসনুল মাহমুদ খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অপারেশন অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ওএসডি উপসচিব আলমগীর মুহম্মদ মনসুর উল আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।

বিদ্যুত বিভাগের উপ-সচিব আজিজুর রহমানকে বিটিভির অতিরিক্ত পরিচালক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা রিজিয়া আহমেদকে পেটেন্ট, ডিজাইন এন্ড ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল খালেককে বিদ্যুত বিভাগের উপ-সচিব, অর্থ বিভাগের উপসচিব আলাউদ্দিন ফকিরকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বিটিভির অতিরিক্ত পরিচালক আব্দুল মালেককে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।