স্বাস্থ্য পরীক্ষা করতে জলিল কলকাতা গেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল স্বাস্থ্যের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা গেছেন। তিনি আগামী শুক্রবার দেশে ফিরবেন।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর অবর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জলিল বুধবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলকাতা যান।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল জলিল নফহবংি২৪.পড়স কে জানান, কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুভ দত্তের কাছে নিয়মিত শারিরিক চেকআপের জন্য তিনি কলকাতা যাচ্ছেন।
