২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৬ নেতা আটক

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে মঙ্গলবার রাতে আটক করেছে সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 02:34 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ--সভাপতি লাভলু মোল্লা শিশির, সহ--সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম এবং কেন্দ্রিয় কমিটির সদস্য তৌহিদুর রহমান কাজল।

আটককৃতদের প্রথমে শাহবাগ থানায় নেওয়ার পর তাদের রমনা থানায় স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নেতাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত জামিনের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”