খালেদার সঙ্গে পাকিস্তান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর মোহাম্মদ বাবর সোমবার সন্ধ্যায় হাওয়া ভবনে সৌজন্য করেছেন।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী রিয়াজ রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।
পরে রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের রাষ্ট্রদূতকে বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। আমরা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
