২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচন চায় বিএনপি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’ জরুরি অবস্থা ঘোষণার পর দেশের পরিস্থিতি এবং কার্যকৌশল নিয়ে রোববার সন্ধ্যায় আলোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত সভায় ‘জরুরি অবস্থা’র অবসান দ্রুততর করার লক্ষে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়।

ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দেশের কোন নাগরিক যাতে নিপীড়ন ও হয়রানির শিকার না হয় তার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে সভার মাধ্যমে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান, ড. খন্দকার মোশারফ হোসেন, খন্দকার দেলওয়ার হোসেন, মওদুদ আহমদ, চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী, ড. আরএ গনি, কেএম ওবায়দুর রহমান এবং অ্যাডভোকেট খন্দকার মাহাবুব উদ্দিন আহমেদ।