দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে নজির সৃষ্টি করুন: সেনাবাহিনীর প্রতি অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেনা সদস্যদের গ্রেপ্তার অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, সেনাবাহিনী যেনো দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে নজির সৃষ্টি করে। কর্নেল (অব.) অলি বলেন, “আমরা দক্ষ ও শিক্ষিত প্রধান উপদেষ্টা পেয়েছি। আশা করি, তাঁর নেতৃত্বে সুষ্ঠু ভোটার তালিকা ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেনাবাহিনীর কাজ হবে তাঁকে সহায়তা করা।”
শনিবার নিজ বাড়িতে নফহবংি২৪.পড়স কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমদ বলেন, “সেনাবাহিনী দেশের জনগণকে অনিশ্চয়তা, মারামারি ও অরাজকতার হাত থেকে রক্ষা করেছে। ব্যবসা--বাণিজ্য, গার্মেন্টস শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল; সেটা রক্ষা পেয়েছে।”
তিনি বলেন, “সামরিক বাহিনী সরকারের কাছ থেকে গ্রেপ্তার করার যে ক্ষমতাটা পেয়েছে, আমরা আশা করি দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে জাতি ও দেশের কাছে তারা একটা নজির স্থাপন করবে। আগামিতে যেনো কোনো রাজনীতিবিদ জনগণের ধন -- সম্পদ লুন্ঠনের কাজে সময় ব্যয় না করে। একজন সাংসদের যেনো সঠিক কাজ করার সুযোগ থাকে।”
সাবেক বিএনপি নেতা বলেন, “অনেক সাংসদ আছে, যাদের গায়ে জামা ছিল না, পায়ে জুতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারা এখন এক কোটি টাকার লেক্সাস গাড়ি চালায়। তাদের চার/ পাঁচজন পিয়ন, ১০/১২ জন দেহরক্ষী থাকে। দেখে মনে হয় যেনো, কোনো বাদশাহর ছেলে প্রিন্স যাচ্ছেন!”
তিনি বলেন, “ খালেদা -- নিজামীর বিগত সরকার শুধু দুর্নীতিই করেনি। তাঁরা প্রশাসনিক ব্যবস্থাগুলোকেও দুর্নীতিগ্রস্ত করে গেছে। এই ব্যবস্থাগুলোকেও দুর্নীতিমুক্ত করতে হবে।”
