২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক

রাজনৈতিক সংকট নিরসনের উপায় খুঁজে বের করার জন্য ডাকা উপদেষ্টা পরিষদের জরুরি সভার আগে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার দুপুরে দুই ঘন্টারও বেশি সময় স্থায়ী এ বৈঠকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি।