২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জাতিসংঘ

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পুরো নির্বাচনী প্রক্রিয়াই সঙ্কটের মুখে পড়েছে বলে মনে করছে জাতিসংঘ। আর তাই নির্বাচনী প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্ক থেকে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 12:44 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিবৃতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ না করার ঘোষণায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। 

চলমান রাজনৈতিক সঙ্কটে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে। এ সঙ্কটকালে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে সংস্থাটি আশা করছে। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার প্রতি দৃষ্টি রাখতে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনে সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে।

জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, চলমান সঙ্কট দীর্ঘায়িত হলে গণতন্ত্রের অগ্রযাত্রা যেমন ব্যহত হবে, তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণœ হবে। তাই গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতার দৃষ্টি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।