২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিরুত্তাপ অবরোধ

মিছিল, সমাবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে মহাজোটের ডাকা অবরোধের শেষদিন পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিকালে বন্দরসংলগ্ন নিমতলা চত্বরে এক সমাবেশে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী যে কোনও মূল্যে ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, এ জন্য চট্টগ্রামের প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। 

মঙ্গলবার সকাল থেকে মহাজোট নেতা--কর্মীরা নগরীর তিনটি পয়েন্ট-- বন্দর সংলগ্ন নিমতলা চত্বর, বারিক বিল্ডিং মোড় এবং পাহারতলীর এ কে খান গেটে অবস্থান নিয়ে সভা সমাবেশ করেছে।

নগরীতে অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ খোলা ছিল। 

বিকালের সমাবেশ হতে মেয়র মহিউদ্দিন অবরোধের সমাপ্তি ঘোষণা করে বলেন, নির্বাচন বাতিল করা না হলে শুধু চট্টগ্রাম বন্দর অচল করা নয় একই সাথে বন্দর ও কাস্টমসের মাধ্যমে উপার্জিত অর্থ বাইরে যাওয়া বন্ধ করে দেয়া হবে।