২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে অবরোধ কর্মসূচি পালিত

মহাজোটের টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষদিন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আওয়ামী লীগসহ মহাজোটের নেতা- কর্মীরা পঞ্চগড় - তেঁতুলিয়া-- ঢাকা মহাসড়কের মূল পয়েন্ট করতোয়া ব্রিজে অবস্থান নিয়ে শ্লে¬াগান, বক্তৃতা, মিছিল এবং বিভিন্ন গান গেয়ে অবরোধ কর্মসূচী পালন করেন।

অবরোধের কারণে গত তিনদিনে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কোনো মালামাল আনা নেওয়া হয়নি। ব্যবসায়ীরা জানান, সীমান্তের ওপারে পণ্যবাহী অনেক যানবাহন আটকা পড়ে আছে।