সিলেটে মহাজোটের মহাসমাবেশ স্থগিত
সিলেটে বৃহস্পতিবার অনুষ্ঠেয় মহাজোটের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। শেখ হাসিনার এই মহাসমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল।
সোমবার বিকেলে কেন্দ্র থেকে আকস্মিকভাবে মহাসমাবেশ ও শেখ হাসিনার সিলেট সফর স্থগিতের কথা জানানো হয়।
মহাজোটের ডাকা প্রথম এই বিভাগীয় মহাসমাবেশে মহাজোটের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কর্মসূচি সফল করতে সোমবার দুপুরে আওয়ামী লীগ স্থানীয় ইব্রাহীম স্মৃতি সংসদে প্রস্তুতি সভা করে। সন্ধ্যায় মহাজোটের সভা একই স্থানে হওয়ার কথা ছিল।
সিলেট মহাজোটের মহাজোটের সদস্য সচিব অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নফহবংি২৪.পড়স - কে বলেন, সোমবার বিকাল চারটায় ফোনে কেন্দ্র থেকে কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়েছে। তবে এর কারণ তিনি জানেন না।
