২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

জনপ্রশাসনের যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ে সোমবার রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এদের মধ্যে তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি উপসচিব) ও তিনজন ওএসডি সহকারী সচিবকে পদায়ন করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়েছে। এছাড়া সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়জন সচিবের পদে রদবদল করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আব্দুস সামাদকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য মতিয়ার রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলী করা হয়েছে।

মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প--১--এর উপ পরিচালক (উপ সচিব) সৈয়দা আনোয়ারা বেগমকে অর্থবিভাগের উপ সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি উপসচিব রেহানা পারভীনকে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক, বরিশালের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওএসডি উপসচিব গণেশ চন্দ্র সরকারকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ রেলওয়ের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলীর আদেশাধীন ওএসডি উপসচিব ফেরদৌস আলমকে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ওএসডি সহকারী সচিব রফিকুল করিমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক এবং ওএসডি সহকারী সচিব মু. বিল্লাল হোসেন খান ও রোকসানা খানকে বিপিএটিসির সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক হিসেবে বদলীর আদেশাধীন বরগুনার সহকারী কমিশনার (সহকারী সচিব) আলম মোস্তফাকে বিসিএস প্রশাসন একাডেমীর সহকারী পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।