২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রতীক বরাদ্দ হলো

বৃহস্পতিবার সারা দেশে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। তবে মহাজোট বুধবার নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় রিটার্নিং কমকর্তাদের এই কাজে খুব বেশি ঝক্কি পোহাতে হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

২২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, বুধবার সারা দেশে মোট ২ হাজার ৩৭০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১ হাজার ৫৬৫।

ঢাকার -- ১৩টি আসনের প্রতীক বরাদ্দের কাজ চলে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকতা মাহফুজুর রহমানের কার্যালয়ে। বেলা ১২টা পর্যন্ত সেখানে বিএনপি (ধানের শীষ) ও কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ছাড়া উল্লেখযোগ্য কোনো দল প্রতীক নেয়নি।

মাহফুজুর রহমান নফহবংি২৪.পড়স কে জানালেন, মোট ১৫০টি প্রতীকের মধ্যে ৯৫টি বিভিন্ন রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত। প্রথমে এই সংখ্যা ছিল ৭৬। পরে আরও ১৯টি বাড়ানো হয়। উন্মুক্ত রয়েছে ৫৫টি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছিলো প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক সময়। এর পরেও যদি কেউ বরাদ্দ না নেন, তাহলে তারা সেগুলো নিজেরাই বন্টন  করে দেবেন।

তিনি আরও জানান, প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে তারা প্রার্থীদের দুটি জরুরি ফরম দিচ্ছেন। প্রথমটি হলো প্রার্থীদের আয় -- ব্যয়ের হিসাব দাখিলের ফরম। এই হিসাব জমা দিতে হবে প্রতীক বরাদ্দের ৭ দিনের মধ্যে। আর দ্বিতীয় ফরমে নির্বাচনে তাঁর ব্যয়ের হিসাব দিতে হবে ভোট গ্রহণের ১৫ দিনের মধ্যে।

মেয়র সাদেক হোসেন খোকা (ঢাকা -- ৭) ’র পক্ষে ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক মোহাম্মাদ তাহের একটি দরখাস্ত দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দ নেন। তিনি বলেন, “আমি উনার নির্বাচনী সমন্বয়ক হিসাবে কাজ করছি।”

বার বার নির্বাচনে অংশ নিয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হওয়া কৃষক মোহাম্মাদ সাদেক এবারও মোরগ মার্কা নিয়ে ‘কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের’ ব্যানারে ঢাকার ৪টি আসনে নির্বাচন করছেন। তিনি জানান, জাতীয় ও স্থানীয় নির্বাচন মিলিয়ে এবারে তিনি ৫০তম বারের জন্য অংশ নিচ্ছেন।

এতো খরচ জোগার হয় কিভাবে -- জানতে চাইলে সাদেক বলেন, “আমার ভোটাররাই নির্বাচনী খরচ চাঁদা তুলে দেয়।” 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইনশাল্লাহ, নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আমি আশাবাদী।”

এছাড়া লেবার পার্টির মিজানুর রহমান মটর সাইকেল নিয়ে ঢাকা--- ৪ আসনে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “পছন্দের প্রতীক পেয়ে আমি খুশী।”

খেলাফত আন্দোলনের একটি প্রতিনিধি দলকে তাদের কাঙ্খিত প্রতীক ‘বটগাছ’ এর একটি ছবি বড় করে কাগজে এঁকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসতে দেখা যায়।