সিপিবিও নির্বাচন বর্জনের ঘোষণা দিলো
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মঞ্জুরুল ইসলাম খানসহ ৩২ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
পার্টির কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের দুঃশাসন ফিরিয়ে আনার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত, দলের ৫৩ দফা দাবি আদায় ও সাম্প্রদায়িকতা-সম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
