২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন প্রতিহত করবে মহাজোট: মেয়র কামরান

মহাজোটের নির্বাচন বয়কটের ঘোষণার পর সিলেট সিটি করপোরেশন এর মেয়র বদরউদ্দিন আহমদ কামরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মহাজোট এ নির্বাচন প্রতিহত করবে। কারণ স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এদিকে জোটনেত্রী শেখ হাসিনার ঘোষণার পর সিলেটে মাত্র আধঘণ্টার ব্যবধানে পাঁচজন মহাজোট প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। 

সিলেট - ১ আসনের (সদর ও কোম্পানীগঞ্জ) মহাজোট মনোনীত প্রার্থী আবুল মাল আবদুল মুহিত বুধবার বেলা ২টা ৬ মিনিটে জেলা নির্বাচন কমিশনে গিয়ে তার নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এর আগে জেলা নির্বাচন অফিসে গাড়ি বহর নিয়ে প্রবাসী প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা বেলা ২টা থেকেই সমবেত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

মনোনয়ন প্রত্যাহার শুরুর আগে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে মহাজোটের পক্ষ থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান নেতাÑকর্মীদের নিয়ে উপস্থিত হন।