২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন প্রশ্নে মহাজোটের চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

মহাজোট নির্বাচনে অংশ নেবে কিনা তা বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন জোট নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের জানান, বেলা ১২টা নাগাদ হোটেল শেরাটনে এই সংবাদ সম্মেলন হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জন করতে যাচ্ছে বলে দিনভর গুজবের পর দলের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এ ঘোষণা আসে। (আরও তথ্যসহ)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ওবায়দুল কাদের বলেন, “সুষ্ঠু ভোটার তালিকা এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যেকোনো নির্বাচন জনগণ প্রতিহত করবে।”

এদিকে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি আপিলই নাকচ হয়ে যাওয়ায় দলটির নির্বাচনে অংশগ্রহণ মোটামুটি অনিশ্চিতই হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভাশেষে এরশাদ ছাড়া নির্বাচনে যাবেন না বলে স্পষ্টই বলে দিয়েছেন দলের নেতারা।

বৈঠক শেষে কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, “এরশাদ যদি নির্বাচনে অংশ নিতে না পারেন তবে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না।” তিনি এটাও জানান যে, এরশাদ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার প্রশ্নে দলের সভাপতিমণ্ডলীর সবাই একমত আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মহাজোটই নেবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে মহাজোটের অন্তর্ভুক্ত বামপন্থী ১১ দলও মঙ্গলবার এক জরুরি বৈঠক করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ১১ দলের নেতা দিলীপ বড়–য়া নফহবংি২৪.পড়স কে বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।”

মাত্র কিছুদিন আগেই এই জোটেরই আরেকটি দল জাকের পার্টি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। দলটির নেতারা তাদের এই ধরনের সিদ্ধান্তের পিছনেও নির্বাচনের পরিবেশকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন।

সোমবার রাতে ধানমণ্ডির সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক করেন জাপা নেতা এরশাদসহ দলের কয়েকজন।

এদিকে নির্বাচনী তফসিল অনুযায়ী ৩ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। গত ২৫ ডিসেম্বর হাসিনা এক ঘোষণায় বলেছিলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের আগের দিন মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। কিন্তু মঙ্গলবার রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেই তালিকাটি প্রকাশ করা হয়নি।

মহাজোট নির্বাচন বর্জন করবে কিনা প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল নফহবংি২৪.পড়স কে বলেন, “আওয়ামী লীগ সবসময়ই নির্বাচন করতে চায়। কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি দেশে।” তিনি বলেন, একমাত্র  অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হলেই মহাজোট নির্বাচনে যাবে। 

প্রসঙ্গত প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ এবং ভোটার তালিকা হালনাগাদ করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে মহাজোট আগামী ৭ ও ৮ জানুয়ারী দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে।