২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ জঙ্গি নেতা খালেদ সাইফুল্লাহ মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করেছেন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা খালেদ সাইফুল্লাহ বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। তিনি জেএমবির নীতি নির্ধারণকারী মজলিশ ই শূরার সদস্যও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আদালত সূত্র জানায়, তার আবেদন এরই মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে পৌঁছে গেছে।

এ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি নেতা আপিল করলেন। এর আগে জেএমবির বোমারু ইফতেখার আল মামুনও এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

সুপ্রিম কোর্ট জেএমবি শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও তার অন্যতম সহযোগী বাংলা ভাইসহ সাত জঙ্গি নেতার মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করেন। গত বছর ৩১ আগস্ট ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ২৯ মে ঝালকাঠি আদালত এই রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন শায়খ আব্দুর রহমানের ছোট ভাই  ও জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, ইফতেখার আল মামুন ও আসাদুল ইসলাম ওরফে আরিফ।