সুস্থ হয়ে উঠছেন সাবের চৌধুরী
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তার ডাক্তারদের বরাত দিয়ে তাঁর পরিবারের সদস্যরা মঙ্গলবার জানান, তার তলপেটের আঘাত অনেকটাই সেরে উঠেছে।
সাবের চৌধুরীর পরিবারের এক সদস্য বিডিনিউজকে জানান, তার প্রস্রাবে এখন আর কোন সমস্যা নেই। মূত্রথলীর কার্যক্ষমতাও প্রায় ৮০ শতাংশে উন্নীত হয়েছে।
উল্লেখ্য ৭ সেপ্টেম্বর বিরোধী দল আহুত কর্মসূচি চলাকালে পুলিশের বেধড়ক পিটুনিতে সাবের চৌধুরীর মূত্রথলীর দেওয়াল আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখানে সংক্রমণ দেখা দিয়েছিল। সাবেরের পেশীর আঘাতও সেরে উঠেছে।
তবে সাবের চৌধুরীর চোখের সমস্যা এখনো রয়ে গেছে বলে সদস্যরা জানিয়েছেন।
