২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ক্র্যাবের অবস্থান কর্মসূচি সোমবার

পুলিশের হাতে তিন সাংবাদিকের নিগৃহিত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 11:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রোববার রাতে ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি পারভেজ খান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আজমল হক হেলাল, ক্র্যাব সহ সভাপতি সাব্বির মাহমুদ, কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুমসহ অন্য নেতারা এতে বক্তব্য রাখেন।

এছাড়া  নির্যাতনকারি পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত ক্রাবের সদস্যরা পুলিশ ও র‌্যাবের সকল ইতিবাচক সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বিকেলে বিজয়নগর এলাকায় সংবাদের স্টাফ রিপোর্টার দীপু সারোয়ার, আবাসের স্টাফ রিপোর্টার ওসমান গণি বাবুল ও দিনের শেষের রিপোর্টার নিজামুল হক বিপুল পুলিশের হাতে নিগৃহিত হন।