২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা গ্রামে নিজ বাড়িতে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে (৫৫) সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার গভীর রাতে গুলি করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহত বিএনপি নেতা দিলপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ১২/১৩ জনের একদল সন্ত্রাসী শুক্রবার রাত সাড়ে ১২টায় মোহাম্মদ আলীকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে উঠোনেই গুলি করে হত্যা করে।

পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে এ হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পাবনা জেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছেন।