২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শুক্রবার আবারও অর্ধদিবস হরতাল

পাবনায় শুক্রবার আবারও অর্ধদিবস হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আজ বৃহস্পতিবার হরতালের সময় পৌর আওয়ামী লীগ নেতা আজাদ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ হরতালের ডাক দেয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রবল বর্ষণের কারণে সকালে হরতাল সমর্থকদের উপস্থিতি কম থাকলেও দুপুরের দিকে তাদের মিছিল এবং পিকেটিং করতে দেখা যায়। আব্দুল হামিদ রোডে একটি মাইক্রোবাস, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মুলাডুলে তিনটি টেম্পু, বনগ্রামে দুটি নসিমন ভাঙচুর  করা হয়। এ সময় পুলিশের  সাথে আওয়ামী লীগের নেতা--কর্মীদের সংর্ঘষ ঘটে।

এতে পুলিশের এক এসআইসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে পৌর আওয়ামী লীগ নেতা আজাদ হোসেনকে গ্রেপ্তার করে।

এরপর দলের নেতা--কর্মীরা আজাদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তি দাবিতে এক সমাবেশে করেন। পরে সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

হরতালের সময় পাবনায় সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহরের দোকানপাট, স্কুল, কলেজ ও ব্যাংক বন্ধ ছিল।