২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসচিব পর্যায়ে আলোচনায় বসার প্রস্তাব আবারও দিন: বি চৌধুরী

বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী সময় নষ্ট না করে সংস্কার দাবি নিয়ে মহাসচিব পর্যায়ে আলোচনায় বসার আনুষ্ঠানিক প্রস্তাব আবারও দেওয়ার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন , তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বি.চৌধুরীঁ পাঁচ দিনের যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা বিএনপি - জামাত জোটের অগণতান্ত্রিক  আচরণে অত্যন্ত ক্ষুদ্ধ।  আগামী নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করতে হলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করতে হবে বলে দেশের জনগনের মত প্রবাসীরাও মনে করেন।  

সাবেক রাষ্ট্রপতি ভোটার তালিকায়  প্রবাসীদের অন্তর্ভূক্তির দাবি জানিয়ে বলেছেন, দেশ পুর্নগঠনে প্রবাসীদের ভূমিকা অসামান্য । বাংলাদেশ বছরে যে পরিমান বিদেশী সাহায্য পায় প্রবাসীরা তার চেয়ে দুই থেকে আড়াই গুন বেশি বিদেশী মুদ্রা দেশে পাঠান।.