২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনের সম্ভাবনা উড়িয়ে দিলেন মওদুদ

সংবিধান সংশোধন ও জাতীয় সংসদের আরও একটি অধিবেশন আহ্বানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আইনমন্ত্রী তার কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের জানান, আমরা কেন সংবিধান সংশোধন করতে যাব? সরকার সংবিধান সংশোধন করবে না এবং সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এটিই হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন।

বিরোধী দলের দাবির কারণে বিশ্বের কোথাও কোনও সরকার সংবিধান সংশোধন করছেÑ এমন উদাহরণ থাকলে তিনি বিরোধী দলকে তা দেখানোর আহ্বানও জানান।

সরকার ও বিরোধী দলের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কোনও সংলাপ হলে সরকার বর্তমান সংসদের আরও একটি অধিবেশন আহ্বান করবে কি না -- সাংবাদিকদের এ রকম কৌতূহলের পরিপ্রেক্ষিতে তিনি এ ধরণের মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধী দলের প্রতি শ্রদ্ধা দেখানোর অবস্থান থেকে সরকার সরে এসেছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান দুই দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন।

মওদুদ বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর ছয়দিন চলে গেলেও বিরোধী দলের মতামত পাওয়া যায়নি। আসলে তারা সংলাপ চায় না, সমাধানও চায় না তারা।

তিনি বলেন, কষ্টার্জিত গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের কোনও প্রতিশ্র“তি নেই। তাই তারা নির্বাচন নস্যাৎ করতে চায়।

মওদুদ আহমদ বলেন, বেশ কয়েকবার পত্র পাঠানোর পরও কিছুই হয়নি এবং জনগণও কিছু পায়নি। এ কারণেই প্রধানমন্ত্রী দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।