২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার আসনের বিনিময়ে ১৪ দলকে সমর্থন দেবে ইসলামী ঐক্য জোটের একাংশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মওলানা মিসবাহবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে সমর্থন দিবে। এজন্য তারা নির্বাচনে ১৪ দলের কাছ থেকে চারটি আসন দাবি করবে বলে জোটের শীর্ষ এক নেতা বিডিনিউজ২৪ডটকম কে মঙ্গলবার জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে মওলানা মিসবাহুর রহমান চৌধূরীকে চেয়ারম্যান ও হাফেজ কারী মওলানা আমিনুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

এই আসনগুলোর মধ্যে মৌলভীবাজার সদর আসনে দলের চেয়ারম্যান মওলানা মিসবাহুর রহমান চৌধুরী, গফরগাঁও সদর আসনে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ---৩ আসনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাসুদুর রহমান বিক্রমপুরী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এছাড়া ঢাকার যে কোন একটি আসন তারা দাবি করতে পারেন। তবে ঢাকার আসনে কে নির্বাচন করবেন সেটি এখনও চূড়ান্ত করা হয়নি বলে দলীয় সূত্র জানায়।

ঐক্যজোটের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বিক্রমপুরী বলেন, সরকারের জুলুম নির্বাচনে দেশবাসী অতিষ্ঠ। তাই আমরা ১৪ দলের যুগপৎ আন্দোলনে সমর্থন দিচ্ছি।

তিনি বলেন, নির্বাচনে ১৪ দলের সাথে একসাথে কাজ করবো। তাদের কাছে আসন নিয়ে দর কষাকষি না করলেও চারটি আসন বন্টন নিয়ে তাদের সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে।