২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূইঁয়াকে রোববার সিঙ্গাপুরের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হচ্ছে

– বিএনপি-র মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার সিঙ্গাপুরের কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 01:34 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে রোববার রাত ১১. ৪৫-এ তাকে সিঙ্গাপুর পাঠানো হবে।

এর আগে বুকের ব্যথার কারণে গত বৃহষ্পতিবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ড: সুফিয়া রহমানের নেতৃত্বে তিন সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

অপরদিকে, আব্দুল মান্নান ভুঁইয়ার আকস্মিক শারিরীক অসুস্থতা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যকার সম্ভাব্য আলোচনাকে অনিশ্চিত করে দিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে তিনি দেশে ফেরার আগে রাজনৈতিক সংলাপ বা আলোচনার কোন সম্ভাবনাই নেই।

বৃহষ্পúতিবার সকালে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার সময় মান্নান ভুঁইয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।