২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মীর ছাত্রলীগে যোগদান

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের অর্ধ শতাধিক নেতা কর্মী ছাত্রলীগে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস রোববার আনুষ্ঠানিকভাবে তাদেরকে ছাত্রলীগে বরণ করে নেন। এ সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ফকিরহাট উপজেলা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ছাত্রদলেও বিভক্তি শুরু হলে এসব ক্ষুব্ধ ছাত্রদল কর্মী ছাত্রলীগে যোগ দেয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা স্বপন কুমার দাস মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন,  বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের এসব নেতা-কর্মী ছাত্রলীগে যোগদান করেছেন।