২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে খন্দকার মোশারফের সমালোচনায় আওয়ামী লীগ মুখর

আওয়ামী লীগ সাংসদরা সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েই কেবিনেট মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সমালোচনায় মুখর হয়ে উঠেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 11:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তারা বলেন, এশিয়া এনার্জির সঙ্গে বিতর্কিত চুক্তিটি খন্দকার মোশাররফ হোসেনই অনুমোদন করেছিলেন।

যখন এই চুক্তিটি সম্পাদিত হয় তখন খন্দকার মোশাররফ জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। বিরোধী দলীয় সাংসদরা তার বিরুদ্ধে চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনেন।

তবে মন্ত্রী বলেন, এটা ছিলো অস্ট্রেলীয় কোম্পানী বিএসপির সাথে একটি অনুসন্ধানমূলক চুক্তি। কিন্তু এর আগের আওয়ামী লীগ সরকারই একে এশিয়া এনার্জির সঙ্গে উন্মুক্ত খনি পদ্ধতির চুক্তিতে রুপান্তর করে।

এদিকে বিরোধী দলের দুজন সিনিয়র নেতাকে পুলিশের মারধোর করার ঘটনায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য সাবের হোসেন চৌধুরীকে ৬ সেপ্টেম্বর এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপিকে রোববার পুলিশ বেধড়ক লাঠিপেটা করে।

মান্নান ভুইয়া বলেন, এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে। অবশ্যই আইনী ব্যাবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। তবে পুলিশের উপর হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ সেলিম ও বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহীদ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। একই সাথে তারা অভিযোগ করেন, সরকারই তাদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছে।