এনডিআই এর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: সিইসি
এনডিআই এর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত - বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ।
সফররত এনডিআই প্রতিনিধি দলটি সিইসির নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় সাংবাদিকরা সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে তার কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
এনডিআই প্রতিনিধি দল বলেছে, দেশের এ পরিস্থিতিতে সিইসির পদ থেকে এম এ আজিজের সরে যাওয়াই ভাল।
এনডিআই আদৌ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে কি না -- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ। তাই যে কেউই মন্তব্য করতে পারেন’।
