দেশে ১০,৭২৭টি হত্যা মামলা বিচারাধীন: সংসদে মওদুদ
দেশে বর্তমানে ১০ হাজার ৭২৭টি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন আদালতে চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে ২৭৯টি হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে।
আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে এসএ খালেকের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
অধ্যাপক শহীদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা উদ্দেশ্যমূলক কোন ত্র“টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
বিলকিস ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বাল্য বিবাহ রোধে এর শাস্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
হোসনে আরা গিয়াস ডেইজির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিচারকের স্বল্পতা নিরসনে ইতোমধ্যে ১৮৩ জন সহকারি জজ নিয়োগ করা হয়েছে।
