১৪ দলের প্রস্তুতি সভা আগামীকাল
ঢাকা মহানগর ১৪ দলের এক প্রস্তুতি সভা আগামীকাল ৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশী হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ১৪ দল ঘোষিত ১০ সেপ্টেম্বর রোববার দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভা ডাকা হয়েছে। এতে হরতাল ছাড়াও ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ১৮ সেপ্টেম্ব ঢাকায় মহাসমাবেশ সফল করার বিষয়েও আলোচনা হবে।
শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভায় ১৪ দলের জাতীয় ও নগর নেতাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
