২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ কর্মী প্রহৃত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রদল কর্মীদের হামলায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার সকাল আনুমানিক নয়টায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহত মাকসুদ আইন অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২২৫ নম্বর রুমের ছাত্র। আহত মাকসুদকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ছাত্র সংগ্রাম পরিষদ মঙ্গলবার এক সমাবেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কথিত শিবির কর্মীকে শিক্ষক নিয়োগ দেওয়া হলে ছাত্র ধর্মঘট আহ্বান করা হবে বলে ঘোষণা দেয়। এ ঘটনারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে জিয়া হলে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।