২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আ. লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১০

চাঁদপুরে আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে অশালীন মন্তব্য করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় সোমবার রাত ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের একদল বহি®কৃত নেতা--কর্মী আওয়ামী লীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করে বাগাদীতে ফিরছিল। পথে তারা ওই সভাপতির উদ্দেশ্যে বিরুদ্ধে অশালীন মন্তব্য করে।

এসময় বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী পাঠান অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অনুরোধ জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের ১০ নেতা--কর্মী আহত হন।

তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সদ্য বহি®কৃত সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল বলেন, সোমবার রাতে শহরে মিছিল শেষে এলাকায় ফেরার পথে পাঠান বাড়ির সামনে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক বাজে মন্তব্য করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান বলেন, ‘সোমবার রাতে আওয়ামী লীগ. যুবলীগ ও ছাত্রদলের একদল বহি®কৃত নেতাকর্মী আমার বাচড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অশালীন মন্তব্য করে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসা করতেই তারা আমাদের সাথে খারাপ আচরণ করে।