২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ঝিনাইদহ ও যশোরে যাচ্ছেন বুধবার

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বুধবার যশোর ও ঝিনাইদহ যাচ্ছেন। তাঁর আগমন উপলক্ষে এ অঞ্চলের বিএনপি নেতা-- কর্মী--সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, খালেদা জিয়া বুধবার দুপুর ৩ টায় যশোর বিএএফ মতিউর রহমান ঘাঁটিতে অবতরণ করবেন এবং সশস্ত্র বাহিনীর দরবার অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল ৪টায় ঝিনাইদহে যাবেন। সেখানে তিনি ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও শিশু হাসপাতাল উদ্বোধন করবেন।

এরপর তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ও জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৫টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান উদ্বোধন ও আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।