২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিউল যাচ্ছেন আবদুল জলিল

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ার রাজনৈতিক দলের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সিউল যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোরিয়ার রাজধানী সিউলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ এশিয়ার ৩৪ টি দেশের রাজনৈতিক দলের প্রায় ৩০০ প্রতিনিধি এতে যোগ দেবেন।

এশিয়ার দেশগুলোতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ২০০২ সাল থেকে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।