৬০ আসনে নির্বাচন করবে আহলে হাদিস
আসছে জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফ পার্টির ব্যানারে আহলে হাদিস বাংলাদেশ ৬০ টি আসনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাজধানীতে ‘ইনসাফ পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণার মাধ্যমে প্রকাশ্য রাজনীতিতে আসে ড. আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বাধীন আহলে হাদিস বাংলাদেশ।
বিডিনিউজকে দলের একটি উচ্চ পর্যায়ের সূত্র সোমবার জানায়, সারা বাংলাদেশের ৪২ টি জেলায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি থাকলেও প্রাথমিকভাবে তারা ৩১ টি জেলায় নির্বাচন করবে। এর মধ্যে উত্তরবঙ্গের ২৮টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।
৬০টি আসনে নির্বাচন করার বিষয়ে নিশ্চয়তা দিয়ে আহলে হাদিস যুব সংঘের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব বিডিনিউজকে জানান, অবস্থা অনুক’লে থাকলে সংগঠনটি আরো বেশি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
আহলে হাদিস এর সম্ভাব্য নির্বাচনী আসনগুলো হলো ঃ রাজশাহী, ১, ২, ৩ এবং ৫, চাপাইনবাবগঞ্জ, ২, ৩, বগুড়া ১, ২, ৭, নওগাঁ ৪, জয়পুরহাট ১, ২, গাইবান্ধা ৪, ৫, রংপুর ৪, ৬, দিনাজপুর ৪, ৫, ৬, পঞ্চগড় ১, নীলফামারী ৩, কুড়িগ্রাম ২, নাটোর, ২, ৪, লালমনিরহাট ২, সিরাজগঞ্জ ১, ৪, ৫, ঢাকা, ৫, ১২, ১৩, নরসিংদী ২, নারায়ণগঞ্জ ১, ২, গাজীপুর ১, ৪, ৫, কুমিল্লা ৪, ৫, সাতক্ষীরা ১, ২, মেহেরপুর ২, কুষ্টিয়া ১, খুলনা ৪, যশোর ৪, ঝিনাইদহ ৩, টাঙ্গাইল ২, ৪, ৮, সিলেট ৫, পাবনা ৩, ৫, ময়মনসিংহ ২, ৫, ৭, জামালপুর ২, ৪ এবং বাগেরহাট ১, ২।
