কমরেড মাও সেতুংয়ের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান
আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম কর্ণধার, বিশিষ্ট মার্কসবাদী -- লেনিনবাদী নেত্,া ঐতিহাসিক চীন বিপ্লবের নায়ক এবং আধুনিক গণচীনের স্থপতি কমরেড মাও সেতুংয়ের ৩০ তম মৃত্যুবার্ষিকী ৯ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে।
মাও সেতুংয়ের ৩০ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য কমরেড মাও সেতুং স্মরণ কমিটি, বাংলাদেশ এর পক্ষে আহ্বায়ক অধ্যাপক ম. নূরুন্নবী এবং যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান মিলন ও হামিদুল হক এক যুক্ত বিবৃতিতে সকল কমিউনিস্ট বিপ্লবী ও প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে স্মরণ কমিটি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়কদ্বীপ সোপার্জিত স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।
