২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার গণমিছিল, ঢাকায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বিএনপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রোববার সারাদেশে বর্ণাঢ্য গণমিছিল পালিত হবে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কেন্দ্রীয়ভাবে ঢাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরনো ঢাকার নয়াবাজারের নবাব ইউসুফ মার্কেটের সামনে থেকে বিকাল ৩ টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। এতে দলের মন্ত্রীবর্গ, স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, ওই গণমিছিলের রুট নয়াবাজার, গুলিস্তান, মুক্তাঙ্গণ, কাকরাইল, রমনা, মগবাজার, বাংলামটর, সোনারগাঁও হোটেল, সুন্দরবন হোটেল, পান্থপথ, গ্রীন সুপার মার্কেট, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, রিং রোড, শ্যামলী, কল্যাণপুর হয়ে গাবতলীতে গিয়ে শেষ হবে।

সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি শুক্রবার থেকে তিনদিনের কর্মসূচি পালন করছে।

এরমধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং বিকালে শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনী, কর্মসূচীর দ্বিতীয় দিন শনিবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সব আয়োজনে অংশ নেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর, জেলা এবং থানা পর্যায়ে দলের পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি পালন এবং বিকালে দলীয় কার্যালয়ে আলোক সজ্জা করা হয়।