আওয়ামী লীগ-কার্যনির্বাহী কমিটি
আওয়ামী লীগ ৬ সেপ্টেম্বর ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় এবং সারা দেশে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ১৮ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডি কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় সোমবার এসব কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া প্রধান বিরোধী দল ৭ সেপ্টেম্বর নির্যাতন বিরোধী দিবস, ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকায় এবং ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর সারা দেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগের কর্মসূচি ঘোষণা করে।
