২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ সেপ্টেম্বর রাজধানীতে সকাল--সন্ধ্যা সিএনজি অটোরিক্সা ধর্মঘট

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ ১০ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রাজধানীতে সকাল--সন্ধ্যা সিএসজি অটোরিক্সা ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 09:58 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের প্রধান কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. আজাহার আলী, সরদার মোঃ সোবহান, মোঃ হানিফ খোকন, জাকির হোসেন ও আব্দুল মান্নান মন্টু।

আটোরিক্সা শ্রমিক লীগের ১০ দফা দাবির মধ্যে রয়েছে সিএনজি অটোরিক্সার দৈনিক জমা সরকার নির্ধারিত ৩০০ টাকার স্থলে ৫৫০-৬০০ টাকা আদায় বন্ধ, ভাড়ার টাকা গ্রহণের পর চালককে রশিদ প্রদান, টু-স্ট্রোক আটোরিক্সা উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্থ চালকদের পূর্নবাসন এবং অটোরিক্সা চুরি, ছিনতাই ও চালক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার।