২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে সাইপ্রাসের হাইকমিশনারের পরিচয় পত্র পেশ

বাংলাদেশে সাইপ্রাসের নবনিযুক্ত হাইকমিশনার অ্যান্ড্রিয়েস জেনোনস মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 10:13 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রাষ্ট্রপতি অ্যান্ড্রিয়েস জেনোনসকে স্বাগত জানিয়ে দু দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ, ন্যাম এবং কমনওয়েলথে দু দেশ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থান ব্যক্ত করেছে।

বন্ধুত্বপূর্ণ এ দুটি দেশের  মধ্যে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় তিনি সাইপ্রাস সরকারের প্রশংসা করেন।