চাঁদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ ও ছাত্রলীগের একাংশ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা জাফর ইকবাল মুন্না, তরিকুল ইসলাম রিপন, বর্তমান ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান তৃপ্তিসহ অন্যরা স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনার পর পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্র“প মুখোমুখি অবস্থান করছিল এবং থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামীকাল ৩০ আগস্টের হরতালের সমর্থনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের কালীবাড়ি এলাকায় পৌঁছামাত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা - কর্মীরা বিগত সময়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত সংঘর্ষের মীমাংসা না করে মিছিল না করার অনুরোধ জানান। কিন্তু জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট তোফায়েল আহমেদসহ আরো বেশ কয়েকজন নেতা ওই অনুরোধ না মেনে সকলকে মিছিল করতে বলেন।
এ নিয়ে আওয়ামী লীগের একটি অংশ এবং জেলা ছাত্রলীগ কর্মীদের মধ্যে হরতাল করা না করা নিয়ে প্রথমে বাকবিতন্ডা ও পরে ধাওয়া - পাল্টা ধাওয়া শুরু ঞয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা - কর্মীরা একে - অপরকে লক্ষ্য করে ইট - পাটকেল নিক্ষেপ এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া - পাল্টা ধাওয়া করতে থাকে। খবর পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরে শপথ চত্বর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
