যশোরে টিটো হত্যা প্রচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটোকে হত্যা প্রচেষ্টার অভিযোগে পুলিশ মঙ্গলবার আওয়ামী লীগ কর্মী তসলুকে গ্রেপ্তার করেছে।
সকালে কোতোয়ালি থানা পুলিশ শহরের কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তসুলের বাড়ি শহরের পুরাতন কসবা এলাকায়।
গত ২৪ আগস্ট শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে দলীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন খালেদুর রহমান টিটো। হত্যার উদ্দেশ্যে ২০-২৫ জনের সন্ত্রাসী গ্র“প ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেন ।
টিটোর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ আগস্ট দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত ১৮ নেতা - কর্মীর একজন হচ্ছেন তসলু।
পুলিশ জানায়, টিটোর উপর যারা সন্ত্রাসী হামলা করেছিল, তসলু তাদের অন্যতম।
