২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে শায়খ ও বাংলা ভাইর বিরুদ্ধে ডেথ রেফারেন্সের রায় দেওয়া শুরু, ৩৭ সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা সম্পন্ন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান মঙ্গলবার বাংলা ভাইসহ সাত জঙ্গি নেতার ডেথ রেফারেন্সের রায় দেওয়া শুরু করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ডেথ রেফারেন্সের রায় এর প্রথম দিন শেষে আদালত ৪৪ জন সাক্ষীর মধ্যে ৩৭ সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা সম্পন্ন করেছেন।

বুধবার হরতাল হওয়ায় হাইকোর্টের কার্যক্রম বন্ধ থাকবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লাহ সাংবাদিকদের জানান আগামী বৃহস্পতিবার রায় দেওয়া শেষ হতে পারে।

বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান এবং বিচারপতি ইমদাদুল হক সকাল ১১টা ৪০ মিনিটের সময় সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রায় দেওয়া শুরু হয়।

অ্যানেক্স ভবনের ৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত ডেথ রেফারেন্সের রায় প্রদানকালে দেশি সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বিদেশী সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সুপ্রিম কোর্টের সব কয়টি প্রবেশপথে এবং আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকেই র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশরা নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে। আদালতে প্রবেশ মুখে সবাইকে পড়তে হয় র‌্যাবের কড়া জেরার মুখে। তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় সবাইকে।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি কোর্ট ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়। অপর পাঁচজন হলো - জেএমবির সামরিক শাখার প্রধান এবং শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, শায়খ রহমানের জামাতা আবদুল আউয়াল, মোহাম্মদ ইফতেখার হাসান আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে খালেদ সাইফুল্লাহ এবং আসাদুল ইসলাম আরিফ।

সিনিয়র সহকারী বিচারক সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়ি আদালতে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা বোমা মেরে উড়িয়ে দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন এবং খলিলুর রহমান আদালতে  উপস্থিত ছিলেন।