চুয়াডাঙ্গায় বিএনপির ২ গ্রুপ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি
চুয়াডাঙ্গায় বিএনপির দুইটি গ্রুপ মঙ্গলবার একই স্থানে সমাবেশ আহ্বান করায় সেখানে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেছেন।
সূত্র জানায়, শহরের শহীদ হাসান চত্বরে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ মোজাম্মেল হক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিশ্বাসের সমর্থকরা একই জায়গায় সমাবেশ আহ্বান করেন।
