২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের শিলংয়ে মঙ্গলবার বিডিআর--বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক

বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার আসামের শিলংয়ে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৈঠকে উভয় প্রতিবেশী দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

এই প্রতিবেশী দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েকটি সীমান্তে বড় ধরনের গোলযোগ, বিশেষ করে বিএসএফ এর গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিআর এর সিনিয়র তথ্য কর্মকর্তা জালালউদ্দিন সাংবাদিকদের বলেন, বিএসএফ এর ফ্রন্টিয়ার সদরদপ্তরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই বৈঠকে বিএসএফ এর মহা পরিদর্শক এবং বিডিআর এর উপ পরিচালকরা অংশ নেবেন।

ব্রিগেডিয়ার জেনারেল এসএম গোলাম রাব্বানী বৈঠকে ১০ সদস্যের বিডিআর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

অপরদিকে বিএসএফ এর ত্রিপুরা, কাচার ও মিজোরাম ফ্রন্টিয়ারের আইজি এসকে দত্ত ১৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

মহা পরিদর্শক জেপি সিনহা বৈঠকে এসকে দত্তকে সহায়তা করবেন।

জালাল উদ্দিন জানান, বিডিআর প্রতিনিধি দল নিরীহ বাংলাদেশী নাগরিকদের উপর বিএসএফ এর গুলিবর্ষণ এবং ভারত থেকে বাংলাদেশে অবৈধ মাদক পাচার রোধের উপর বিশেষ গুরুত্বারোপ করবে।